1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

৭৫০ পরিবারের মাঝে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ঈদ উপহার সামগ্রী বিতরণ

দেওয়ান মাসুকুর রহমান 
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে
পবিত্র রমজান মাস উপলক্ষে ৭৫০টি পরিবারের মাঝে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর উদ্যোগে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ মার্চ ২০২৬) শ্রীমঙ্গলের সোনা মিয়া রোডের বক্স বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আছকির মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক দীর্ঘদিন ধরে এলাকার অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফি আহমদ চৌধুরী, ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া, সাবেক পৌর কাউন্সিলর মো. ছাদ উদ্দিন, সিনিয়র সাংবাদিক মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর মো. সালাহউদ্দিন, মাওলানা নোমানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর প্রচার সম্পাদক ফয়েজ বকস।
এসময় যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন সংগঠনের সভাপতি মোস্তাক এলাহি চমন। তিনি এই মানবিক কার্যক্রমে উপস্থিত হয়ে সহযোগিতা ও উৎসাহ দেওয়ার জন্য অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বক্তারা বলেন, প্রবাসে বসবাস করেও শ্রীমঙ্গলের মানুষের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। তারা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সোনা মিয়া রোড আলাবকস আহমদ জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ ইসলামপুরি।
এ কার্যক্রমের সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক ফয়েজ বকস ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ। সহযোগিতা করেন মো. ইকবাল আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com