1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

উদ্বোধনের আগেই দখল হয়ে যাচ্ছে

শিল্পী আক্তার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৭৩৪ বার পড়া হয়েছে
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (বিমানবন্দর-ফার্মগেট) ১৩টি র‌্যাম্পের মধ্যে উদ্বোধনের সময় চালু করা হয় ১০টি র‌্যাম্প। পরে চালু করা হয় বনানী র‌্যাম্প। এখন উদ্বোধনের অপেক্ষায় মহাখালী ও কারওয়ান বাজার র‌্যাম্প। কিন্তু এরমধ্যেই নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবে এক্সপ্রেসওয়ের নিচে দখল শুরু হয়ে গেছে। 
সরেজমিনে দেখা যায়, মহাখালী র‌্যাম্প সংলগ্ন পাগলার পুল নামক জায়গায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে নতুন চকচকে টিন দিয়ে দু’টি ঘর করা হয়েছে। একটি ঘরের উপরে ২৫ নং ওয়ার্ড আওয়ামী মৎস্যজীবী লীগ এর ব্যানার সাঁটানো। আরেকটিতে ২৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ এর। দেখা যায়, মহাখালী র‌্যাম্প খুলে দেওয়ার আগে এখনো চলছে শেষ মুহূর্তের ঘষামাজার কাজ। কিন্তু তার আগেই দখল হয়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন।
স্থানীয়রা অভিযোগ করেন, এর আগে আমাদের ওয়ার্ডে আওয়ামী মৎস্যজীবী লীগের নাম শুনিনি। তাদের কোনো কার্যক্রমও দেখিনি। হটাৎ করে তারা কার্যালয় খুলে বসেছে। এটা শুধুমাত্র জায়গা দখল করার কৌশল বলে মনে করেন স্থানীয়রা।
স্বেচ্ছাসেবক লীগ এর কার্যালয় প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে একজন আওয়ামী লীগ নেতাই বলেন, সরকার এতো সুন্দর একটি এক্সপ্রেসওয়ে বানিয়েছে কিন্তু এভাবে দখল করে তার সৌন্দর্য নষ্ট করে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করছে খোদ এরকম কিছু আওয়ামী লীগ নেতারাই। যারা করেছে তাদের আসল উদ্দেশ্য জায়গা দখল। আর তা সহজ করতেই স্বেচ্ছাসেবক লীগের ব্যানার ব্যবহার করা হয়েছে। এটা উচিত হয়নি। এ বিষয়ে স্থানীয়রা মনে করেন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নজরে পড়লে অবশ্যই ব্যবস্থা নিবেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com