1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

উপকূলের জনপদে নৌবাহিনীর মানবিক ছায়া: কয়রায় সহস্রাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা লাভ

এস এম এ রউফ
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে
লবণাক্ত হাওয়ায় বুক চিরে টিকে থাকা খুলনার কয়রা উপজেলার প্রত্যন্ত জনপদে এক টুকরো স্বস্তি হয়ে এলো বাংলাদেশ নৌবাহিনী। বুধবার (১৫ এপ্রিল) উপজেলার দক্ষিণ বেদকাশি কলেজিয়েট স্কুল এন্ড কলেজ চত্বরে দিনভর পরিচালিত এক বিশেষ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে উপকূলের প্রায় ১ হাজার অসহায় মানুষের দোরগোড়ায়। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই মেডিকেল ক্যাম্পে ছিল উপচে পড়া ভিড়। প্রায় একহাজার গরীব অসহায় রোগীকে চিকিৎসা বযাতায়াত ব্যবস্থা ও উন্নত চিকিৎসার অভাব যেখানে নিত্যদিনের সঙ্গী, সেখানে নৌবাহিনীর এই উদ্যোগকে ‘আশীর্বাদ’ হিসেবে দেখছেন স্থানীয়রা। ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চিকিৎসা নিতে আসা বিনাপানি গ্রামের অনিমা মন্ডল তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এমন সুন্দর পরিবেশে এবং যত্ন সহকারে ডাক্তাররা আমাদের কথা শুনবেন, তা আগে ভাবিনি। উন্নত চিকিৎসাসেবা পেয়ে আমি আজ অনেক খুশি।” মেডিকেল ক্যাম্পটির নেতৃত্বে ছিলেন নৌবাহিনীর সার্জেন্ট লেঃ কমান্ডার ডাঃ তিতলী আবেদীন। চিকিৎসকদের এই বিশেষজ্ঞ দলে আরও ছিলেন: সার্জেন লেঃ কমান্ডার মোঃ অয়ালিউর রহমান। সার্জন লেঃ রুবাইয়া রহমান। সার্জন লেঃ নাজমুল হক। নারী, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী রোগীরা তাদের দীর্ঘদিনের রোগব্যাধি নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করেন। রোগীদের ভাষ্যমতে, চিকিৎসকদের আন্তরিক ব্যবহার এবং মানসম্মত ওষুধ পাওয়ার ফলে তারা আশার আলো দেখছেন।
বাংলাদেশ নৌবাহিনীর মিডিয়া কর্মকর্তা ফারুক হোসেন জানান, দুর্যোগকালীন সংকট ছাড়াও দুর্গম এলাকার অনগ্রসর মানুষের স্বাস্থ্য সুরক্ষায় নৌবাহিনী সবসময় সচেষ্ট। তিনি বলেন, “অসহায় মানুষের মৌলিক চাহিদা বিশেষ করে চিকিৎসাসেবা নিশ্চিত করতে নৌবাহিনী আগেও কাজ করেছে এবং ভবিষ্যতেও এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শসহ সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ বিতরণ।
উপকূলীয় এই জনপদে যেখানে সরকারি ও বেসরকারি চিকিৎসাসেবা পৌঁছানো অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জিং, সেখানে নৌবাহিনীর এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। বিকেলের পড়ন্ত রোদে হাতে ওষুধের প্যাকেট নিয়ে তৃপ্তির হাসি মুখে বাড়ি ফিরতে দেখা যায় উপকূলের সাধারণ মানুষদের।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com