প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকা খুলনার উপকূলীয় জনপদ কয়রায় ভিন্নধর্মী আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। সিএনআরএস-এর ‘বিফরআরএল’ (BfRL) প্রকল্পের উদ্যোগে রবিবার (৮ মার্চ) সকালে বর্ণাঢ্য র্যালি, প্রাণবন্ত আলোচনা সভা এবং মেধা যাচাইমূলক কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
সকাল ১০টায় কয়রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি সচেতনতামূলক র্যালি। র্যালি শেষে ৫নং কয়রা সরকারি পুকুর পাড়ে উন্মুক্ত পরিবেশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা উপকূলীয় অঞ্চলের নারীদের উন্নয়ন ও অধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন: জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হন উপকূলের নারীরা। প্রতিকূলতাকে জয় করে তারা যেভাবে পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখছেন, তা অনুকরণীয়। বিফরআরএল প্রকল্পের এই উদ্যোগ নারীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নারীদের জন্য আয়োজিত বিশেষ কুইজ প্রতিযোগিতা। সাধারণ জ্ঞান ও নারী অধিকার বিষয়ক বিভিন্ন প্রশ্নে স্বতস্ফূর্তভাবে অংশ নেন স্থানীয় নারীরা। উপস্থিত নারী সদস্য রোকেয়া খাতুন, রেশমা আক্তার ও বাসন্তী মুন্ডারা তাদের বক্তব্যে নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ের কথা তুলে ধরেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উপকূলের এই প্রান্তিক জনপদে নারীদের এমন সচেতনতামূলক অংশগ্রহণ ভবিষ্যতে টেকসই উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।