1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

উলিপুরে তবকপুর ইউনিয়নে কিশোর ও তরুণদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ- খেলার ছলে জলবায়ু পরিবর্তন শিক্ষা,

মোঃ রেজাউল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক সম্পৃক্ততা জোরদারে কুড়িগ্রামের উলিপুরে অনুষ্ঠিত হয়েছে কিশোর ও তরুণদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ।
শনিবার ১৮,এপ্রিল,২০২৬ইং উলিপুর উপজেলাধীন উমান্দ স্কুল এন্ড কলেজ মাঠে “Sports for protection,Resilience and Transformation(SPiRiT)”Project প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। সুইস ডেভেলপমেন্ট কো-অপারেশন (SDC)-এর অর্থায়নে, টেরেডেস হোমস্ (tdh) কারিগরি সহযোগিতায় এবং বাস্তবায়িত সংস্থা সলিডারিটি কর্তৃক কর্মসূচিটি পরিচালিত হয়।
জলবায়ু ঝুঁকিতে থাকা বিভিন্ন এলাকার প্রকল্পভুক্ত  কিশোর- তরুণরা এতে অংশগ্রহণ করে। আয়োজকদের মতে, খেলাধুলার মাধ্যমে অংশগ্রহণকারীদের শারীরিক সক্ষমতা, মানসিক সুস্থতা ও জীবনদক্ষতা উন্নয়নের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশই এ প্রকল্পের মূল লক্ষ্য। খেলার আগে দুই দলের মধ্যে জলবায়ু বিষয়ক আলোচনা করা হয়।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ ম্যাচে শিশু ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। স্থানীয় অভিভাবক ও সাধারণ মানুষের উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় তবকপুর ইউনিয়নের  দুটি  দল চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে একটি দল বিজয়ী হয় এবং  খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SPiRiT প্রকল্পের প্রোজেক্ট কো-অর্ডিনেটর জনাব ইয়াসিন মিয়া,অত্র তবকপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক সাইদুর রহমান, সহকারী শিক্ষক আইনুল হক, সহকারী শিক্ষিকা সাজেদা পারভীন, রাজনীতিবিদ মোঃ রাজা মিয়া, ব্যবসায়ী সাদেকুল ইসলাম।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত আকারে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com