1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে কালীগঞ্জে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

শ্যামল কুমার মন্ডল
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে
 সাতক্ষীরা জেলার, কালিগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে যাপিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী। দিনটি উপলক্ষে সুশোভিত করে সাজানো হয়েছে কালীগঞ্জ উপজেলার প্রেসক্লাব  থেকে থানা মোড় পর্যন্ত এলাকাগুলো। সকাল ১০ টায় আহালে সুন্নাত কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য   শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি কালীগঞ্জ ডাকবাংলা থেকে কাকশিয়ালী  ব্রিজ অতিক্রম করে কালিগঞ্জ বাস টার্মিনাল হয়ে পুনরায় ফিরে যায় ডাকবাংলাতে।
 শোভাযাত্রার সময় দুই পাশে হাজার হাজার মানুষকে দাঁড়িয়ে  থাকতে দেখা যায়। শোভাযাত্রাটি হাজার হাজার মানুষের পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে। ভ্যান, ইজিবাইক মহেন্দ্র, পিকআপ সহ যানবাহন গুলো সাজানো হয় সুদৃশ্য করে। বিভিন্ন ধরনের ব্যানার,ফেস্টুন, প্লেকার্ড  স্থান পায় শোভাযাত্রায়।
 কালিগঞ্জ উপজেলার স্কুল,কলেজ,মাদ্রাসাসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গুলোতেও সকালে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিল শেষে তাবারুক এর ব্যবস্থাও করা হয়েছে। উপজেলার বিভিন্ন মসজিদ গুলোতে সন্ধ্যায়  মাহফিলের ব্যবস্থা করেছে।
 উপজেলা প্রশাসনের সাথে কথা বলে জানা যায়, আইন-শৃঙ্খলা বাহিনী আজকের দিনটি যাতে ধর্মপ্রাণ মুসলমানগণ সুন্দরভাবে  পালন করতে পারে তার জন্য সজাগ থাকবে। দিনব্যাপী উপজেলায় সামরিক বাহিনী তহল  দেবে বলে আশ্বস্ত করেছে উপজেলা প্রশাসন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com