1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ! কোস্ট গার্ডের অভিযানে বনদস্যুদের জিম্মি দশা থেকে ৬ জেলে উদ্ধার ​কলারোয়ার চেড়াঘাটে হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি ছাত্রদের জুতা ও ঝাড়ু দিয়ে পিটালো সভাপতি!

এইচ এসসি পরীক্ষা কেন্দ্রের সামনে গুলি অস্ত্রসহ গ্রেপ্তার ১

হোসাইন হাওলাদার
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ সদরে এইচ এসসি পরীক্ষা কেন্দ্রের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৪৪ তারা ভেঙ্গে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রসহ সাব্বির হোসেন দিপু ( ৩০ ) নামের একজনকে গ্রেফতার করেছে উপস্থিতি পুলিশের সদস্যরা। আজ রোববার ( 29 জুন ) দুপুর ১ টার দিকে সদর উপজেলা রামপাল কলেজের কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে। হাতিমাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত দিপু টঙ্গীবাড়ী উপজেলার বেতকা এলাকার আবু কালামের ছেলে। তবে বর্তমানে সে নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। মোঃ আবু বকর সিদ্দিক জানান, দুপুরে পরীক্ষার শেষ পর্যায়ে রামপাল কলেজের সামনে সড়কে একটি প্রাইভেট কারের সাথে একটি অটোরিকশার ধাক্কা লাগে। এ সময় প্রাইভেটকার আরোহী দিপুসহ দুইজন গাড়ি থেকে নেমে অটোরিকশা চালকের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কেন্দ্রে উপস্থিত পুলিশ সদস্যরা দিপুকে ধরতে গেলে অস্ত্র বের করে গুলি চালায় অভিযুক্ত দিপু। এসময় উপস্থিত পুলিশ ও ছাত্র জনতা তাকে আটক করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com