1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর

একাত্তরের অভিযোগ আনলেই আইনি পদক্ষেপ নেব, তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলাম

মোঃ শহীদুল ইসলাম   
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯৪ বার পড়া হয়েছে
“আমার বিরুদ্ধে যারা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনবে, আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব,”—এমন দৃঢ় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রংপুর-২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী জনাব আজহারুল ইসলাম।
তিনি বলেন, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত আমাকে মানবতাবিরোধী অভিযোগ থেকে বেকসুর খালাস দিয়েছে। অথচ এখনো একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয়প্রতিপন্ন করতে এসব অভিযোগ সামনে আনছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
শনিবার (৩১/০১/২৬ ইং) বাদ মাগরিব তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের তেতুলতলা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনায় সকলের দোয়া চান এবং আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে তাকে সমর্থন করার আহ্বান জানান।
বিপুল উৎসাহ-উদ্দীপনাময় পরিবেশে নির্বাচনী আচরণবিধির প্রতি লক্ষ্য রেখে রাত ৭টা ৫৮ মিনিটে জনসভা সমাপ্ত ঘোষণা করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com