1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ‎এক টেবিলে এমপি ও সুধীজন- কুমারখালীতে জামায়াতের ইফতার মাহফিল ফরিদপুরে ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত! সুন্দরবন থেকে গ্রামে অজগর: ১৮ ফুট লম্বা সাপের পেটে ২০ কেজি ওজনের ছাগল উপাচার্যের অনুমোদন ব্যতীত চিঠি ইস্যু, পবিপ্রবির রেজিস্ট্রারকে শোকজ বড়াইগ্রামে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খোয়া–বালু ব্যবহারে ক্ষোভ এলাকাবাসীর ফরিদপুরে অ’নু’মতি ছাড়া অন্যের জমিতে বালু উ’ত্তো’লন, ভ্রাম্যমাণ আদালতে ৫০,০০০ টাকা জ*রি*মানা! ধামইরহাটে দারিদ্র্য ও বাল্য বিবাহের চাপে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক শিক্ষার্থীর আত্যহত্যা। বেতন-বোনাসের দাবিতে রাস্তায় নামলেন পরিচ্ছন্নতাকর্মীরা বগুড়ায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন ৪৯৬ জন নারী পেলেন টাকা

‎এক টেবিলে এমপি ও সুধীজন- কুমারখালীতে জামায়াতের ইফতার মাহফিল

‎মোঃ আব্দুল মান্নান
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
‎কুষ্টিয়ার কুমারখালীতে রাজনৈতিক, প্রশাসনিক ও বিশিষ্ট ব‍্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ‍্যোগে পবিত্র রমাজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
‎১০ মার্চ মঙ্গলবার আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত মাহফিলের আয়োজন করে কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামী।
‎বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত  কুষ্টিয়া-৪ আসনের জাতীয় সংসদ সদস‍্য মো: আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর, কুষ্টিয়া-২ আসনের সংস‍দ সদস‍্য মো: আব্দুল গফুর। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো: আফতাব উদ্দিন।
‎ইফতার মাহফিলের শুরুতে স্বাগত বক্তব‍্য রাখেন অনুষ্ঠানের সভাপতি জাতীয় সংসদ সদস‍্য মো; আফজাল হোসেন। 
‎শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নুর মোহাম্মদ। অন‍্যান‍্যের মধ‍্যে বক্ত‍ব‍্য রাখেন এনসিপির উপজেলা আহ্বায়ক অধ‍্যাপক হেলাল উদ্দিন, খোকসা উপজেলা আমীর নজরুল ইসলাম, নায়েবে আমীর হাফেজ মুরশিদ আলম, পৌর বিএনপির সভাপতি হাজি মনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা শামসুদ্দিন আহমেদ, খেলাফত মজলিশের উপজেলা সেক্রেটারি মাওলানা খালিদ সাইফুল্লাহ প্রমূখ।
‎উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন  অর রশীদের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, কবি-সাহিত‍্যিক, ব‍্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com