ফরিদপুরের সদরপুর উপজেলায় অনুমতি ছাড়াই অন্যের জমি থেকে অবৈ/ধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তো*লনের অপরাধে আলমগীর ভুইয়া (৩৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরি*মা*না করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ মার্চ) বিকেলে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জাকের ডাঙ্গী এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।
জানা যায়, আলমগীর ভুইয়া অনুমতি ছাড়াই অন্যের জমি থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভি-যা-ন চালিয়ে তাকে হাতেনাতে আট*ক করে ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া জানান, অনুমতি ছাড়া অন্যের জমি থেকে অবৈ-ধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে ড্রেজারটি বন্ধ করে সেখান থেকে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।