1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাদুল্লাপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সমকালের সোহেল, সম্পাদক যমুনা টিভির পলাশ কিশোর গ্যাং মামলায় প্রবাসী প্রান্ত হাওলাদারের মুক্তির দাবিতে মানববন্ধন বানারীপাড়ায় জামায়াত প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ কক্সবাজার খুরুশকুলে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২ ভোলা-১ এ ভেলুমিয়া ৩নং ওয়ার্ডে জামায়াতের সন্ত্রাসী কর্তৃক হাতপাখার নেতাকর্মী ও তাদের পরিবারের উপর নৃশংস হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে নওগাঁ ১ আসনে স্বতন্ত্র প্রার্থী ধানের শীষ ও দাঁড়িপাল্লা পাল্টাপাল্টি লড়াই। আমরা সহাবস্থানের রাজনীতি পছন্দ করি — মাহবুবের রহমান শামীম নেছারাবাদে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: একজন গ্রেপ্তার ‎ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হিন্দু–মুসলিম ঐক্য – সকল সম্প্রদায়ের নিরাপত্তার প্রতিশ্রুতি -জহির উদ্দিন স্বপন বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফের চ্যাম্পিয়ন হলো ভারত

সাকিল আহম্মেদ
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

আইসিসির ওয়ানডে ফরম্যাটে দীর্ঘ ১২ বছর পর আজ ফের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হলো রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। সর্বশেষ ২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। এতদিন চ্যাম্পিয়ন্স ট্রফির দুটি শিরোপা জিতে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিল ভারত। আজ (গতকাল) নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয় শিরোপা জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শীর্ষে উঠে গেল টিম ইন্ডিয়া। রবিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে উড়ন্ত সূচনা করে নিউজিল্যান্ড। ইনিংসের প্রথম ৪৭ বলে কিউইদের সংগ্রহ ছিল কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান। ইনিংসের শুরু থেকে গড়ে সাতের উপরে রান করে যাওয়া দলটি এরপর মাত্র ৫১ রানে প্রথমসারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। শেষ পর্যন্ত ড্যারেল মিচেলের ১০১ বলের গড়া ৬৩ এবং মিচেল ব্রাসওয়েলের ৪০ বলের অপরাজিত ৫৩ রানের সুবাদে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করে নিউজিল্যান্ড। টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দলীয় রান যখন ৬৫ তখন রোহিত শর্মা ফিফটি পূর্ণ করেন।অলরাউন্ডার রবিন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে ৯ বলে ১৩ রানের ছোট এবং কার্যকরী জুটি গড়ে ৬ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন উইকেটকিপার ব্যাটসম্যান লোকেশ রাহুল।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com