1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

এবার আর দিনের ভোট রাতে হবে না’ –রংপুর বিভাগীয় কমিশনার

মোতাহার হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে
একটা সময় দেশটা ছিল তাদের বাপের ছলাকলা, কিন্তু এখন আর সেটা নেই। জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা নতুন দেশ পেয়েছি। এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে, এবার আর- দিনের ভোট রাতে হবে না।”
কথাগুলো বলেন রংপুর বিভাগীয় কমিশনার (এনডিসি) মোঃ শহিদুল ইসলাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে রংপুরের মিঠাপুকুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দানকালে উপরোক্ত কথাগুলো বলেন ও কর্মকর্তাদের সাহসিকতার সহিত নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
​বিশেষ অতিথির বক্তব্যে রংপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, “অতীতের নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা আমাদের মাথা থেকে ডিলিট করতে হবে। অতীতের কালি আমাদের এবারের কাজের মাধ্যমে মুছে ফেলতে হবে।” ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। নির্বাচনের দিন আমরা আপনাদের গায়ে কোনো বাতাস পর্যন্ত লাগতে দেব না।”
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক ও ২৩ রংপুর-৫ আসনের রিটার্নিং অফিসার মোহাম্মদ এনামুল আহসান। তিনি উপস্থিত কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেন, নির্বাচনকে শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।
​কর্মশালায় মিঠাপুকুর উপজেলার ১৫২টি ভোটকেন্দ্রের জন্য নির্ধারিত প্রায় ২,৯০০ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পুলিশ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রহিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সিনিয়র জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়, রংপুরের আয়োজনে এই প্রশিক্ষণটি বাস্তবায়ন করে মিঠাপুকুর উপজেলা প্রশাসন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com