1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

এ্যাম্বুলেন্স নিয়ে অপহরণ চেষ্টায় গ্রেফতার ৬

জামিল হাসান জামিল
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে এ্যাম্বুলেন্স নিয়ে এক নারীকে অপহরণের চেষ্টাকালে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের বান্দিগড় বালাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে এবং শনিবার রাত ১১ টায় ওই নারী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ। ।

গ্রেফতারকৃতরা হলেন- পঞ্চগড় জেলার দেবীগঞ্জ সোনাহার সরকারপাড়া গ্রামের সহিদুল ইসলামের ছেলে সৌমিক আহাম্মেদ (৩০), একই গ্রামের রেজাউল করিমের ছেলে রকি ইসলাম (২৫), ক্ষিতিশ চন্দ্র রায়ের ছেলে রাম গোপাল (৩০), মৃত বিজয় কুমার রায়ের ছেলে ভরত কুমার রায় (২৯), একই জেলার পাটোয়ারীপাড়া ্গ্রামের আল আমিন হোসেনের ছেলে মো. আরমান হোসেন (২০) ও নীলফামারী জেলার গৌরগ্রাম এর হিরম্ব চন্দ্র রায়ের ছেলে দিলীপ রায় (৩০)।

মামলার বরাতে ওসি জানান, সুমনা পারভীন নামের ওই নারী পঞ্চগড় দেবীগঞ্জ পল্লীবিদ্যুৎ শাখায় চাকরি করেন। তিনি সেখানে ভাড়া বাসায় থাকেন। ভাড়া বাসা থেকে অফিস যাওয়া আসার সময় পার্শ্ববর্তী সোনাহার সরকারপাড়া গ্রামের সহিদুল ইসলামের ছেলে সৌমিক আহাম্মেদ তাকে উত্যক্ত করে আসছিলেন। সুমনাকে বিয়ের প্রস্তাব দিলে তাতে সে রাজি না হলে ওই ছেলে তাকে অপহরণের হুমকি দিয়ে আসছিলেন। বিষয়টি সুমনা তার পরিবারের লোকজনকে জানালে বিয়ের জন্য পাত্রের সন্ধান শুরু করেন। শুক্রবার কর্মস্থল থেকে ঠাকুরগাঁওয়ের বাড়িতে আসেন সুমনা। বিষয়টি জানতে পেরে ওই দিন রাতেই সৌমিক আহাম্মেদ সহ ৬ জন একটি এ্যাম্বুলেন্স নিয়ে সুমনার বাড়িতে গিয়ে জোরপূর্বক তাকে অপহরনের চেষ্টা করে। এ সময় তার পরিবারের লোকেদের চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে তাদের আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com