1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

কক্সবাজারে র‍্যাবের অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার, পলাতক বাড়ির মালিক

মোঃ কায়সার হামিদ শামীম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে
কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। তবে অভিযানের সময় বাড়ির মালিক পালিয়ে যান।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, শনিবার (৪ এপ্রিল) ভোরে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল জানতে পারে, টেকনাফ থেকে মেরিন ড্রাইভ সড়ক হয়ে আসা ইয়াবার একটি বড় চালান সমিতিপাড়ার একটি বাড়িতে মজুদ রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে ভোর ৪টার দিকে র‍্যাব সদস্যরা বাইতুল নুর জামে মসজিদের উত্তর পাশে নবাব মিয়ার বাড়িতে অভিযান চালায়।
অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ঘরের দরজা খোলা রেখে পালিয়ে যান বাড়ির মালিক নবাব মিয়া (৩০)।
পরে স্থানীয় লোকজনকে সাক্ষী রেখে বাড়িটি তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে রান্নাঘরের উত্তর-পূর্ব কোণে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৩০০টি ছোট নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের মধ্যে থাকা মোট ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়, যার ওজন প্রায় সাড়ে ৫ কেজি।
র‍্যাব সূত্রে জানা গেছে, পলাতক নবাব মিয়া দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে পাচার ও বিক্রি করে আসছিলেন। তাঁর বাবার নাম মৃত বাহাদুর মিয়া এবং মায়ের নাম আম্বিয়া খাতুন।
এ বিষয়ে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com