1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম কালিগঞ্জে মৎস্য ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন এই সেই সন্ত্রাসী ইমাম হোসেন প্রকাশ্যে এই চাইনিজ কুড়াল টি দিয়ে ২জনকে কুপিয়ে জখম করেছে চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল জসীমউদ্দীন ইতি বগুড়ায় সংবাদ বুলেটিন আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত পিরোজপুরে কৃষকের রান্নাঘরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ফুলপুরকে দূনীতিমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন উপজেলা গড়তে চান সিরাজুম মুনীর রিফাত বগুড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাউজান শ্রীশ্রীকৃষ্ণাদ্বৈত মন্দিরে ধর্মসম্মেলন

কক্সবাজারে লাখো মানুষের ভালবাসায় সিক্ত হলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

মোহাম্মদ সেলিম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৩১১ বার পড়া হয়েছে

১০ বছর পর নিজ জন্মভূমি কক্সবাজারে পৌঁছে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বুধবার (২৮ আগস্ট) বেলা ১১টা ৪২ মিনিটের দিকে বেসরকারি উড়োজাহাজ নভোএয়ারের একটি ফ্লাইটে সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তার সঙ্গে সহধর্মিনী কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ ছিলেন।

সালাউদ্দিনের আগমন উপলক্ষে কক্সবাজার বিমানবন্দর থেকে টার্মিনাল পর্যন্ত ১৮ কিলোমিটার রাস্তার দু’পাশে হাজার হাজার জনতার ঢল নেমেছিলো। সব শ্রেণিপেশার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অপেক্ষার পর তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে সক্ষম হন। পরে লাখো মানুষকে সাথে নিয়ে বিমানবন্দর থেকে তিনি নিজ গ্রামের বাড়ি পেকুয়ায় রওনা হন।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরি বলেন, আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমদ কক্সবাজার বিমানবন্দর থেকে ওনার গ্রামের বাড়ি পেকুয়ার দিকে রওনা হয়েছেন। এসময় রামু, ঈদগাঁও, চকরিয়া ও পেকুয়ার পথে পথে মানুষের সাথে দেখা করেন। মানুষের উপস্থিতি বেশি হওয়ায় পুরো শহর অচল হয়ে গেছে। আমাদের স্বেচ্ছাসেবকরা যানজট নিরসনে কাজ করছেন।

বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ (সদর-রামু- ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, দীর্ঘ ১০ বছর পর নিজ জন্মভূমি কক্সবাজারে এসেছেন আমাদের প্রিয় নেতা। তাই নেতাকর্মীদের মধ্যে উৎসব বিরাজ করছে।দুপুর ২ টায় চকরিয়া বাস টার্মিনালে চকরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত সংবর্ধনা সভার যোগদান করেন। পরে বিকাল ৪ টায় পেকুয়া চৌমুহনী চত্বরে পেকুয়া উপজেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা সভায় যাবেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com