1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে র‌্যার-১৫ এর ডগ স্কোয়াড টিম কর্তৃক অপরাধ নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা

মোহাম্মদ আলম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে
কক্সবাজার জেলাটি পর্যটক এলাকা হওয়ায় ভ্রমণপিপাষু মানুষ প্রতিনিয়তই যেকোন জেলা থেকে আগমন করছে। এতে অপরাধ প্রবণতাও বাড়ছে। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে র‌্যাব-১৫, কক্সবাজার কর্তৃক এক বিশেষ অভিযান পরিচালনা করছে। এই অভিযানে র‌্যাবের একটি আভিযানিক দল অংশ নেয়, যার মূল উদ্দেশ্য যেকোনো সম্ভাব্য মাদকদ্রব্য, অস্ত্র এবং অন্যান্য অবৈধ দ্রব্য সংক্রান্তে প্রতিরোধ করা।
অদ্য ১৬ জুলাই ২০২৫ খ্রিঃ সকালে র‌্যাব-১৫ এর একটি চৌকস দল ডগ স্কোয়াডসহ কক্সবাজার রেলওয়ে স্টেশনে প্রবেশ করে এবং স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, যাত্রীদের ব্যাগপত্র এবং সন্দেহভাজন এলাকায় নিবিড় তল্লাশি চালায়। বিশেষ করে ট্রেন আগমন ও প্রস্থানের সময় এই নজরদারি জোরদার করা হয়।
এই অভিযানের মাধ্যমে যাত্রীদের মধ্যে নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধমূলক কার্যকলাপ রোধে র‌্যাবের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। র‌্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, কক্সবাজার রেলওয়ে স্টেশনকে একটি নিরাপদ যাত্রীসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য এ ধরনের অভিযান নিয়মিত বিরতিতে অব্যাহত থাকবে।
র‌্যাব সর্বদা জনগণের জানমালের নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও যেকোনো ধরনের অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com