1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

কক্সবাজার কটেজ জোনে থেকে পুলিশের অভিযান অসামাজিক কার্যকলাপে ৪৮ তরুণ তরুণী আটক

Md arif
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে
কক্সবাজার শহরের কটেজ জোনে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ৪৮ জন তরুণ-তরুণীকে আটক করেছে জেলা পুলিশ।
শনিবার (১৪ জুন) দিবাগত রাত ১টার দিকে শহরের লাইট হাউস এলাকায় অবস্থিত কটেজ জোনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ৩৮ জন তরুণ ও ১০ জন তরুণীকে আটক করা হয়।
অভিযানের বিষয়ে বিস্তারিত নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে কটেজ জোনে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ৪৮ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ জানায়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে শহরের পর্যটনকেন্দ্র সংলগ্ন কটেজ জোনে দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ড চললেও বারবার এমন অভিযান পরিচালনার পরও কার্যকর সমাধান আসছে না—এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com