1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

কবরস্থান পরিস্কার কার্যক্রম সম্পন্ন করলো ইসলাহুল উম্মাহ সংগঠন

মো. আতিক হাসান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে
চাঁদপুর সদরে সামাজিক ও মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় ইসলাহুল উম্মাহ সংগঠন আবারও একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে স্থানীয় একটি কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ সম্পন্ন করেন।
সংগঠনের সদস্যরা জানান, আল্লাহর অশেষ রহমত এবং সবার দোয়ার বরকতেই তারা নিয়মিত এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যেতে পারছেন। কবরস্থান পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়ে সদস্যরা কবরগুলোর আশপাশের আগাছা পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণসহ পরিবেশকে পরিচ্ছন্ন করে তোলেন।
এ সময় সংগঠনের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করা হয়, যেন ভবিষ্যতেও তারা সমাজের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে পারেন।
উল্লেখ্য, ইসলাহুল উম্মাহ সংগঠন সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবিক সহায়তা এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে নিয়মিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com