1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩শ’ মামলা ড. ইউনূসকে জুলাই শহীদ নাফিজের স্মারক চিত্রকর্ম উপহার দিলেন ডাকসু ভিপি জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে কারিনা কায়সারকে রাজধানীতে জরুরি পানি সরবরাহে সরকারের ৯২০ কোটি টাকার প্রকল্প সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার ঢাবির সহকারী প্রক্টরের দায়িত্ব ছাড়লেন মোনামি পুলিশের চেইন অফ কমান্ড ভাঙলে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার শত্রুদের বিরুদ্ধে দৃঢ়ভাবে মোকাবিলা অব্যাহত রাখার নির্দেশনা মোজতবা খামেনির

কবর খোড়ায় ব্যস্ত পরিবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃএমরুল ইসলাম,মনোহরদী প্রতিনিধি,নরসিংদী।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৪৩৪ বার পড়া হয়েছে

নরসিংদীর পলাশের ঘোড়াশালে ডোবার পানিতে ডুবে আবিদা(৬) নামের শিশুর মৃত্যু হয়েছে। সোমবার(২০শে নভেম্বর) সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাগদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবিদা ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।পুলিশ ও নিহতের পরিবার জানায়, রবিবার(১৯ শে নভেম্বর) দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে শিশু আবিদার দাদী জবেদা খাতুন মারা যায়। সোমবার(২০ শে নভেম্বর) সকালে পরিবারের লোকজন তার কবর খোড়া নিয়ে ব্যস্ত থাকে।

এ সময় শিশু আবিদা বাড়ীর পাশে খেলা করছিল।পরে পরিবারের লোকজন আবিদার কোন খোঁজ-খবর না পেয়ে ডোবার পাড়ে গিয়ে পানিতে তার দেহ ভেসে থাকতে দেখে। এরপর তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকতিয়ার উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com