1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কয়রাকে পৌরসভা করা হবে: মাওলানা আবুল কালাম আজাদ

আসাদুজ্জামান সোহাগ
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২৬৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, “উপকূলীয় এই অবহেলিত জনপদকে একটি আধুনিক ও পরিকল্পিত মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে। কয়রাবাসীর দীর্ঘদিনের এই প্রাণের দাবি পূরণ করাই হবে আমার  কাজ।”
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে কয়রা মদিনাবাদ দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “কয়রা উপজেলার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে উন্নত নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এখানে মানসম্মত স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দাঁড়িয়োপাল্লা প্রতীক বিজয়ী হলে আমরা কয়রাকে পৌরসভায় রূপান্তর করে উন্নত যোগাযোগ ব্যবস্থা ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। কয়রাকে পৌরসভা করা এখন আর বিলাসিতা নয়, বরং এই জনপদের অস্তিত্ব রক্ষার দাবি।” বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে আগামী নির্বাচনে জোট মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। জনসভা শেষে প্রার্থীর সমর্থনে একটি নির্বাচনী মিছিল মদিনাবাদ বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com