খুলনার কয়রায় মাদক, অনলাইন জুয়া ইভটিজিং, চুরি, ছিনতাই, ডাকাতিসহ সমসাময়িক অপরাধমূলক বিষয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সোমবার(১৯ জানুয়ারি)সকাল ১০ টায় ঘুগরাকাটি ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার আয়োজনে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা থানা অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।
এ সময় তিনি চুরি ডাকাতি মাদক এবং ইভটিজিংসহ সম্প্রতি সময়ে ঘটে যাওয়া নানা অপরাধ বিষয়ে সচেতনামূলক বক্তব্য দেন
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক কর্মচারী সহ ছাত্র-ছাত্রী বৃন্দ।