1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

কয়েক ঘণ্টা ধরে জ্বলেছে সৌদির মার্কিন দূতাবাস, হামলার দায় ইসরায়েলকে দিলো ইরান

Desk report
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলার সঙ্গে নিজেদের কোনও সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৩ মার্চের ওই হামলার জন্য দখলদার ইসরায়েলকে দায়ী করেছে তারা।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ওই হামলায় সৌদি কর্তৃপক্ষের স্বীকারোক্তির চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাটিকে সীমিত অগ্নিকাণ্ড এবং সামান্য ক্ষয়ক্ষতি হিসেবে উল্লেখ করেছিল।

তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানা যায়, দূতাবাসে কয়েক ঘণ্টা ধরে আগুন জ্বলেছিল। হামলার ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে আইআরজিসি জানায়, এই হামলার সঙ্গে ‘ইরানের সশস্ত্র বাহিনীর কোনো সম্পর্ক নেই’। একই সঙ্গে তারা দাবি করে, ইসরায়েলের রণকৌশল বিবেচনায় নিলে এটা পরিষ্কার যে, এটি ‘নিশ্চিতভাবেই জায়নিস্টদের দ্বারা পরিচালিত হয়েছে’।

এ ছাড়া, আইআরজিসি মুসলিম দেশগুলোর প্রতি সতর্কবার্তা দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যে ‘জায়নিস্ট শাসনের ষড়যন্ত্র’ সম্পর্কে সচেতন থাকতে হবে। তারা প্রতিবেশী দেশগুলোকে ‘আমেরিকান-জায়নিস্ট’ প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানায়, যা তাদের মতে উপসাগরীয় অঞ্চলকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমণের মুখে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাল্টা আঘাত হানে ইরান। তারা এসব দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু বানায়।

সূত্র: প্রেস টিভি

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com