1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর, হাসপাতালে ভর্তি

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে মো. হারুন আকন (২৬) নামের এক যুবককে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রোববার রাত সাড়ে দশটার দিকে পৌর শহরের বাদুরতলী সুলিজবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হারুন আকনের বাবা মো. খলিলুর রহমান চুন্নু মিয়া বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বাদী খলিলুর রহমানের সঙ্গে অভিযুক্ত সোহেল, আবু সালেহ ও হারুন নামের তিন ব্যক্তির জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে মামলাও রয়েছে আদালতে। এই শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে তাঁর ছেলে হারুন আকনের ওপর হামলা চালানো হয়। হামলায় হারুন আকনের মাথা ও চোখে গুরুতর জখম হয়। অভিযোগে আরও বলা হয়, মারধরের সময় তাঁর উপরের মারির তিনটি দাঁত পড়ে যায়। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম প্রথম আলোকে বলেন, “ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com