1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের দাফন সম্পন্ন ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার সোনাতলায় গাছে গাছে শোভা পাচ্ছে সোনালী রঙের আমের মুকুল জনগণের ভালবাসা,সমর্থন পেলে আমিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান মুসলিম উদ্দিন লালমোহনে ইটভাটায় জ্বালানি কাঠ পোড়ানোর অভিযোগে ২০ হাজার টাকা অর্থদন্ড লালমোহনে সেমাই কারখানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা লালমোহনে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক যশোর-নড়াইল মহাসড়কে বাসচাপায় সবজি বিক্রেতা নিহত, সড়ক অবরোধ ও স্পিডব্রেকারের আশ্বাস ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নে চলমান উন্নয়ন কাজের পরিদর্শন করলেন ইউএনও-পিআইও পাম্প কর্মচারীদের হামলায় নিহত ছাত্র নেতা

কসবায় ড্রেজারে অবৈধ মাটি উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে তিনজনের কারাদণ্ড

লোকমান হোসেন পলা
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার খাড়েরা ইউনিয়নের বুগীর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির।
অভিযানে ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে সংশ্লিষ্ট আইনের ১৫(১) ধারায় তিনজনকে দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, ময়মনসিংহ জেলার দুবাউড়া উপজেলার গুপিপুর গ্রামের আবদুল মান্নানের পুত্র মো. ইয়াসিন (২১), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ভৈরবনগর গ্রামের বল্লব দাসের পুত্র গোপাল দাস (৪৫) ও নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার শ্রীপুর গ্রামের লাল মিয়ার পুত্র মো. এনামুল (২১)।
সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির জানান, ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে শুধু সংশ্লিষ্ট জমিই নয়, পার্শ্ববর্তী জমিরও ক্ষতি হয় এবং ধসের ঝুঁকি সৃষ্টি হয়, যা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক হুমকি। তিনি আরও বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান ‘জিরো টলারেন্স’। এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com