1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

সোনাতলায় গাছে গাছে শোভা পাচ্ছে সোনালী রঙের আমের মুকুল

ওমর ফারুক খান বাইতুল
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে
বগুড়ার সোনাতলায় ঋতুরাজ বসন্তের আগমনের সাথে সাথে গাছে গাছে শোভা পাচ্ছে সোনালী রঙের আমের মুকুল।এলাকার ছোট-বড় প্রায় সকল গাছে ঝুলছে থোকা থোকা আমের মুকুল এতে বেড়েছে ভ্রমরের আনাগোনা। মুকুলের মৌ মৌ গন্ধে মুখরিত হয়ে উঠেছে এলাকার আকাশ বাতাস।
উপজেলার প্রত্যন্ত এলাকাগুলো ঘুরে দেখা যায়, বাড়ির আঙিনা, পুকুরপাড়, বাগানসহ সকল আম গাছ মুকুলে ঝেঁকে পড়েছে। স্থানীয় দেশি জাতসহ হিমসাগর, গোবিন্দ ভোগ,ক্ষীরসা, অম্রপালি, ফজলি, লতাই, ন্যাংড়াসহ নানা জাতের আম গাছে এসেছে পর্যাপ্ত মুকুল। মুকুল আসলে অনেকেই গাছে স্প্রে করার জন্য ভ্রাম্যমাণ স্প্রের অপেক্ষায় আছে, কেউ কেউ নিজ উদ্যোগে স্প্রে করে থাকেন।
এছাড়াও বিভিন্ন নার্সারিতে কথা বলে জানা গেছে, মুকুল আশার সাথে সাথে সকালে পানি স্প্রে করতে হয় ও হালকা কীটনাশক স্প্রে করা দরকার। কুয়াশা বেশি হলে আমের মুকুল পড়ে যায়। মুকুল থেকে গুটি ধরার পরে গাছে পিঁপড়া লাগতে পারে। পিঁপড়া আমের গুটির ক্ষতিসাধন করে। তবে এ বছর কুয়াশা কিছুটা কম থাকায় আমের ফলন ভালো ও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই ব্যাপারে উপজেলার দিগদাইড় ইউনিয়নের চাড়ালকান্দি গ্রামের  আম চাষী আজম আলী বলেন, আমরা আশা করি এবার আমের বাম্পার ফলন হবে। আমাদের আম দেশের বিভিন্ন শহরে চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়।তিনি আরোও বলেন, এ বছর মুকুল আশার মুহুর্তে বৃষ্টি না হওয়ায় মুকুল তাপে পুড়ে যাওয়ায় সম্ভাবনা আছে। তবে আশা করছি গত বছরের চেয়ে এ বছর আমের বাম্পার ফলন হবে। 
 উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ সোহরাব হোসেন জানান, সোনাতলার অধিকাংশ গাছে আমের মুকুল বেরিয়েছে।কৃষকদের পোকা-মাকোড় থেকে গুটি রক্ষায় আম চাষী ও বাগান মালিকদের ছত্রাক নাশক প্রয়োগসহ নানা পরামর্শ প্রদান করা হচ্ছে। এবার আবহাওয়া অনুকূল থাকায় আম গাছে আগাম মুকুল এসেছে।  
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com