1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম কালিগঞ্জে মৎস্য ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন এই সেই সন্ত্রাসী ইমাম হোসেন প্রকাশ্যে এই চাইনিজ কুড়াল টি দিয়ে ২জনকে কুপিয়ে জখম করেছে চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল জসীমউদ্দীন ইতি বগুড়ায় সংবাদ বুলেটিন আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত পিরোজপুরে কৃষকের রান্নাঘরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ফুলপুরকে দূনীতিমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন উপজেলা গড়তে চান সিরাজুম মুনীর রিফাত বগুড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাউজান শ্রীশ্রীকৃষ্ণাদ্বৈত মন্দিরে ধর্মসম্মেলন

কসবায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের গ্রেপ্তারে বিএনপি’র আনন্দ মিছিল

লোাকমান হোসেন পলা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৩৮৬ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বুধবার (১৪ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে এবং সাবেক স্থানীয় সাংসদ ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের গ্রেপ্তারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল কসবা উপজেলা সদরের সুপার মার্কেট চত্ত্বরে জমতে থাকে। এক পর্যায়ে আনন্দ মিছিল বের হয়। হাজার হাজার নেতা-কর্মীর আনন্দ মিছিলটি নিয়ে কসবা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা সুপার মার্কেট চত্ত্বরে এসে শেষ হয়।

আনন্দ মিছিলে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ফাঁসির দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।পরে উপজেলা সুপার মার্কেট চত্ত্বরে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট ফখর উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুল হক স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ ইলিয়াছ, সাবেক সাধারণ সম্পাদক মো. ইকলিল আজম, উপজেলা বিএনপি’র কার্যনির্বাহী সদস্য ও যুবদলের সাবেক আহবায়ক মো. কামাল উদ্দিন, উপজেলা যুবদল আহবায়ক মো. মাসুদুল হক ভুইয়া দীপু, সদস্য সচিব মো. জিয়াউল হুদা শিপন, পৌর বিএনপির আহবায়ক মো. শরীফুল ইসলাম ভূইয়া, সদস্য সচিব মো. আইয়ুম খান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, যুবদল নেতা মো. ইকবাল হোসেন, ছাত্রদল নেতা মো. সাদ্দাম হোসেন, মো. জুয়েলসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল (মঙ্গলবার) রাতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের গ্রেপ্তারের খবরে তার নিজ এলাকা কসবায় তাৎক্ষণিকভাবে বিএনপির
উদ্যোগে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ এবং কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। এসময় তারা আইনমন্ত্রী আনিসুল হকের ফাঁসি দাবি করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com