1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

কাউনিয়ায় সাবেক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের ধানের শীষের গণসংযোগ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি আকরাম হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এমদাদুল হক ভরসার পক্ষে সাবেক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের উদ্যোগে এক বিশাল শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৩টায় কাউনিয়া উপজেলার প্রাণকেন্দ্র তপিকল বাজারে এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও কাউনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মানিক সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন অরেঞ্জ । এ সময় তাঁর সঙ্গে ছিলেন কাউনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম এবং রংপুর জেলা ছাত্রদলের সদস্য আমিনুল ইসলামসহ ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
গণসংযোগ ও শোডাউনে প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের স্লোগানে তপিকল বাজার এলাকা মুখরিত হয়ে ওঠে। গণসংযোগে অংশ নেওয়া নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আলহাজ্ব এমদাদুল হক ভরসাকে বিজয়ী করার জন্য আহ্বান জানান।
গণসংযোগকালে রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এমদাদুল হক ভরসাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি দীর্ঘদিন ধরে এই অবহেলিত অঞ্চলের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন এবং সন্ত্রাস, দখলদারিত্ব, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সব সময় সোচ্চার ভূমিকা পালন করে আসছেন।”
তিনি আরও বলেন, “এলাকার বেকার সমস্যা দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে আলহাজ্ব এমদাদুল হক ভরসাকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদে পাঠাতে পারলে আমরা আমাদের ন্যায্য উন্নয়ন আদায় করে নিতে পারব। আগামী দিনের সার্বিক উন্নয়নের স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com