কেন্দুয়া কাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়,সংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (০৪ মার্চ ) কাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিন সাহেবের সভাপতিত্বে কাওড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এটিএম শাহজাহান সাহেবের সঞ্চালয়ান অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাস জাহান শিলা,শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আলী, শিক্ষানুরাগী সদস্য জিলকাদ হোসেন সুমন ।
উক্ত অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ইভেন্টের বিজয়ী ও বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।