সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় কৃষি অফিসের প্রণোদনায় সরিষা চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন কৃষকরা। ভালো ফলনে আনন্দ বিরাজ করছে মাঠে মাঠে।
কাজিপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে চলতি মৌসুমে প্রায় ৪ হাজার কৃষককে প্রণোদনা দেওয়া হয়। এর আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৩ হাজার ৯১০ হেক্টর জমিতে বারি সরিষা-১৪, ১৭ ও ১৮ জাতের সরিষা চাষ করা হয়েছে।
উন্নত জাতের বীজ, সময়মতো সার ও আধুনিক কৃষি পরামর্শের ফলে এবার সরিষার ফলন হয়েছে আশানুরূপ। ক্ষেতজুড়ে হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে, যা দেখে খুশি কৃষকেরা।
কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম বলেন
(কাজিপুর উপজেলা কৃষি অফিসার)
চাষ বাড়ানোর মাধ্যমে তেলজাত ফসলে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও কৃষকের আয় বৃদ্ধিই এই কর্মসূচির মূল লক্ষ্য।