1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

কাঠালিয়ার মোহসিনা নিরার জাতীয় পর্যায়ে তাৎক্ষণিক অভিনয়ে সাফল্য

মোঃ ফয়সাল আহম্মদ কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় পর্যায়ের তাৎক্ষণিক অভিনয় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শিক্ষার্থী মোহসিনা মাহজাবিন নিরা।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকার টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) মাঠে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রাখে মোহসিনা।
কাঠালিয়া পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোহসিনা মাহজাবিন নিরা অসাধারণ অভিনয় দক্ষতা, সাবলীল উপস্থাপন ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মাধ্যমে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়।
মোহসিনা মাহজাবিন নিরা কাঠালিয়া উপজেলার পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈনউদ্দীন নিউটন ও পশ্চিম আউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবা রেদওয়ান শিল্পী দম্পতির দ্বিতীয় সন্তান।
এর আগে সে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে তাৎক্ষণিক অভিনয় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে।
মোহসিনার এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com