1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ ফয়সাল আহম্মদ
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ হাওলাদারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় কাঠালিয়া প্রেসক্লাবের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ হাওলাদার। তিনি বলেন, তিনি ছাত্র রাজনীতি থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন নিয়ে চেঁচরীরামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তিনি অভিযোগ করেন, ওই মহলটি হনুফা বেগম নামে এক নারীকে দিয়ে তার বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের মিথ্যা অভিযোগ তুলছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী সরকার ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং স্থানীয় সংসদ সদস্যের এপিএসের সুনাম নষ্ট করার উদ্দেশ্যে এসব অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি দাবি করেন।
তিনি এ বিষয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে চেঁচরীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com