1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসনিক উদাসীনতায় ধ্বংস হচ্ছে সোনারগাঁয়ের ঐতিহাসিক সম্পদ পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ আটক ১ রামপালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী সহ আহত-৬ ইমাম নয়,আপনাদের খাদেম হয়ে থাকতে চাই: তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলাম ঈশ্বরগঞ্জকে অপরাধমুক্ত ও উন্নয়নশীল উপজেলা গড়তে তরুণ শক্তি একজোট রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি হলেন ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক, জরিমানা কলমাকান্দায় দুই দফা ডিবি অভিযানে আটক ১৫ নারীসহ বগুড়া সোনাতলায় ৩ পিস ইয়াবা ও ৬ পুরিয়া হেরোইনসহ ছবি গ্রেফতার : ৪ মাসের করাদন্ড বগুড়ায় দির্ঘদিন অবহেলিত রাস্তার ফিটিং কাজের উদ্ভোদন

কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ফুটবল একাডেমির খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ

মোঃ ফয়সাল আহম্মদ 
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় কাঠালিয়া প্রেসক্লাব-এর উদ্যোগে কাঁঠালিয়া ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক আলোচনা সভা শেষে খেলোয়াড়দের হাতে ফুটবল, জার্সি ও বুট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মকবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাঠালিয়া। তিনি খেলোয়াড়দের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দিয়ে বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখা প্রয়োজন।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ মিঠু, সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ. এম. নাসির উদ্দিন, ক্রীড়াবিদ ইস্রাফিল তালুকদার শুভ, কোচ মো. ফয়সালসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে খেলোয়াড়রা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে ভালো খেলার মাধ্যমে এলাকার সুনাম বয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com