বাগেরহাট রামপালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্ৰুপের সংঘর্ষে নারী পুরুষসহ ছয় জন আহত হয়েছে।
মঙ্গলবার ২৪ (ফেব্রুয়ারি) বেলা ১০ টার দিকে রামপাল উপজেলার ভোজপতিয়া ইউনিয়নের চন্দ্রাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা জানান, এলাকার আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ভোজপতিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি আল আমিন গ্রুপ এবং প্রিন্স গ্ৰুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।
পুলিশ জানান, বিএনপির গ্ৰুপের দ্বন্দ্বের জেরে সকাল ১০ টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় নারীসহ অত্যন্ত ছয় জন আহত হন। প্রথমে তাদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। পরবর্তী গুরুতর আহত আলামিন শেখ, ওয়েব আলী সরদার, হাসান ফকির, নাইম ফকির, সালাম শেখ, আলামিন ফকির ও ছুটু বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন,এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তদন্ত চলমান এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে