1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

কাঠালিয়ায় গভীর রাতে ঘরের সিদ কেটে এনজিও কর্মীর ওপর হামলা, ধারালো অস্ত্রের কোপে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

মোঃ ফয়সাল আহম্মদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় গভীর রাতে ঘুমন্ত অবস্থায় এক এনজিও কর্মী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। দুর্বৃত্তরা ঘরের সিদ কেটে ভেতরে প্রবেশ করে তার পায়ের গোড়ালিতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৩ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুয়া গ্রামে।
আহত এনজিও কর্মীর নাম মো. আব্দুল খালেক মোল্লা (৪০)। তিনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত এবং ওই এলাকার মৃত আব্দুর রহমান মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের সিদ কেটে ভেতরে ঢুকে ঘুমন্ত অবস্থায় খালেক মোল্লার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে তার পায়ের গোড়ালির রগ কেটে যায়। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। তবে ঘর থেকে কোনো মালামাল নেওয়া হয়নি।
পরে স্থানীয়রা তাকে দ্রুত আমুয়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, ধারালো অস্ত্রের কোপে তার পায়ের গোড়ালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।এ ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মং চেনলা জানান, “বিষয়টি আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com