1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

কালকিনিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আক্তার হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনিতে অজ্ঞাত এক যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর গ্রামের একটি খালের কচুরিপানা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আজ বৃহস্পতিবার সকাল ৮:৩০ মিনিটের দিকে স্থানীয় লোকজন খালের পাশের রাস্তা দিয়ে চলাচল করার সময় হঠাৎ খালের ভিতর থেকে দুর্গন্ধ আসে।এবং তা আশপাশের চারদিক ছড়িয়ে পড়ে। কিছুক্ষন পড়েই খালের ভিতরে কোচুরিপনার মধ্যে একটি অর্ধ গলিত লাশ দেখতে পায় তারা। পরে স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল সংগ্রহ করে লাশটি উদ্ধার করে এবং কালকিনি থানায় নিয়ে আসে।

স্থানীয় বাসিন্দা সুবাস বলেন,এই পাশ দিয়ে বাজারে যাচ্ছিলাম। সামনে এগিয়ে যেতে দেখি অনেক লোকজন এবং দুর্গন্ধে ভরে গেছে চারপাশ। খালে ভাসছে একটি অর্ধ গলিত লাশ।

এবিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন,সংবাদ পেয়ে কালকিনি থানার পুলিশসহ নৌপুলিশ এর সহযোগিতায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com