1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ! কোস্ট গার্ডের অভিযানে বনদস্যুদের জিম্মি দশা থেকে ৬ জেলে উদ্ধার ​কলারোয়ার চেড়াঘাটে হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি ছাত্রদের জুতা ও ঝাড়ু দিয়ে পিটালো সভাপতি!

কালাইয়ে পারিবারিক কলহে দুলাভাইকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক শ্যালক আটক

Sumon Mondal
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে
জয়পুরহাটের কালাই উপজেলায় পারিবারিক কলহের জেরে শ্যালকের ছুরিকাঘাতে দুলাভাই নিহত হয়েছেন। সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পুনট পাঁচপাইকা পশ্চিমপাড়া গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
নিহত সহিফুল ইসলাম (৫৫) বগুড়ার শিবগঞ্জ উপজেলার আপসোন গ্রামের বাসিন্দা। তিনি কালাইয়ের পুনট গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। ঘাতক জুয়েল রানা (৩২) সহিফুল ইসলামের শ্যালক।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক একটি বৈঠকে জুয়েলের মাদকাসক্তি ও মানসিক অবস্থা নিয়ে আলোচনা চলছিল। সিদ্ধান্ত হয়, তাকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হবে। এ সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে জুয়েল দুলাভাই সহিফুল ইসলামকে গালিগালাজ শুরু করে। পরে উত্তেজনার এক পর্যায়ে ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে সহিফুলের বগলের নিচে আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় জনতা জুয়েলকে ধরে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা মর্গে পাঠায়। পরে উত্তেজিত জনতা ঘাতকের বাড়িতে হামলা চালিয়ে গরু, খাদ্যসামগ্রী ও আসবাবপত্র লুট করে নেয়।
নিহতের চাচা আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, “সহিফুলকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”
স্থানীয় বাসিন্দা আনিছুর রহমান জানান, “আমি নিজ চোখে মরদেহ পড়ে থাকতে দেখি। পুলিশ এসে ঘাতককে উদ্ধার করে নিয়ে যায়।”
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, “ঘাতক জুয়েল পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com