সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে হিন্দু ধর্মের প্রেমের প্রতীক,বন্ধনের প্রতীক শ্রী শ্রী রাধা জন্মাষ্টমী উৎসব। বৃন্দাবনে বাসসানা গ্রাম কীর্তিদা ও বিষভানুর কন্যা রূপে আবির্ভূত হন রাধারানী। ভগবানের আনন্দ শক্তির প্রকাশনী, যাকে ভক্তরা ভক্তি দেবী বলেও মানেন। রাধা সর্বোচ্চ ভক্তি ও প্রেমের প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার অনন্য প্রেম ভক্তিই আন্দোলনের মূল অনুপ্রেরণা। ভক্তরা এদিনে রাধারানীর পূজা,আরতি ও কীর্তন করেন। মন্দিরে মন্দিরে বিশেষ ভজন কীর্তন ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। রাধা জন্মষ্টমী ভক্তদের মনে করিয়ে দেয় যে,ভগবানের কাছে পৌঁছতে হলে ভক্তি ও প্রেমই প্রধান পথ। রাধা ভক্তি হলো শুদ্ধ নিঃস্বার্থ ও অকপট প্রেমের প্রতীক। রাধা দর্শন, রাধার পদ প্রাপ্তির জন্য ঠিক তেমনি ভাবেই কালীগঞ্জের প্রতিটি মন্দিরে চলছে পূজার আরাধনা,কীর্তন এবং বেলা ১২ টার পরে প্রসাদ বিতরণ করা হবে। বিশেষ করে কালিগঞ্জ উপজেলার আমিয়ান মঠ, বিষ্ণুপুর মঠ এবং বিষ্ণুপুর গৌড়ীয়া মঠ,নলতা মন্দির সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় গুলোতে চলছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। গীতা পাঠ এবং ধর্মীয় আলোচনা এবং সবশেষে প্রসাদ বিতরণের মাধ্যমে শেষ হবে শ্রী শ্রী রাধা জন্মাষ্টমী উৎসব।