1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

কিশোরগঞ্জের করিমগঞ্জে হত্যা মামলায় এক পরিবারের ৯ জন সহ ১৩ জনের যাবজ্জীবন

ফরহাদ হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩২৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের করিমগঞ্জে সৈয়দ আলী (৩০) নামে এক ব্যবসায়ীকে হত্যা মামলায় একই পরিবারের ৯ জনসহ ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমিন বিপ্লব জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। কিশোরগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জালাল উদ্দিন দৈনিক দেশ বুলেটিন নিউজ কে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি ও নিহত সৈয়দ আলী করিমগঞ্জ উপজেলার দেওপুর (কজলাহাটি) গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আজিলুল হক বালা, রিয়াদ, আয়াতুল হক কামাল, আলফাতুল, জহিরুল ইসলাম, কামাল ও আশিক আহমেদ হৃদয় উপস্থিত ছিলেন। বাকি ৬ জন পলাতক ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুল করিমের পাঁচ ছেলে আব্দুর রউফ ওরফে আলফাতুন (৬৯), আজিজুল হক এলাম (৫৪), মো. আলাউদ্দিন ওরফে আলাম মেম্বার (৫৯), কালাম মুন্সি (৬৪), আয়তুল হক মালাম (৫২)। দণ্ডপ্রাপ্ত আব্দুর রউফ ওরফে আলফাতুনের দুই ছেলে আঙ্গুর মিয়া ওরফে আনোয়ার হোসেন (৪৫) ও হায়দার আলী (৩৭)। দণ্ডপ্রাপ্ত মো. আলাউদ্দিন ওরফে আলাম মেম্বারের দুই ছেলে রোয়েল (৩৯), রাসেল ওরফে ছোটন (৩৬) ও তার ভাই সোহেল (৪১)। আজিজুল হকের ছেলে রেজা মিয়া ওরফে আশিক আহম্মেদ হৃদয় (৩৪), তার ভাই রিয়াদ (৩২) ও কাইয়ূমের ছেলে জহিরুল ইসলাম কালা (৪৪)। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, আসামিদের সাথে নিহত ব্যবসায়ী সৈয়দ আলীর বাড়ির সীমানা নিয়ে পূর্ব বিরোধ চলছিল। ঘটনার দিন ২০১৬ সালের (২৩ মার্চ) নিয়ামতপুর বাসট্যান্ড বাজারে ফার্মেসী থেকে ওষুধ আনতে গেলে আসামিরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সৈয়দ আলীর উপর হামলা করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় (২৯ মার্চ) তার মৃত্যু হয়। এর আগে (২৫ মার্চ) নিহতের বড় বোন পারভীন সুলতানা বাদি হয়ে করিমগঞ্জ থানায় একটি মামলা রুজু করেন। পরে করিমগঞ্জ থানার তৎকালীন উপ পুলিশ পরিদর্শক মো. শহর আলী ওই বছরের (২১ সেপ্টেম্বর) অভিযোগ পত্র দাখিল করেন। দীর্ঘ শুনানির পর আজ বৃহস্পতিবার দুপুরে মামলার রায় ঘোষণা করে আদালত। মামলার আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট অশোক সরকার।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com