1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

কিশোরগঞ্জে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ

Kamruzzaman Bhuian
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, প্রবাসীর প্রতিবন্ধী সন্তানদের প্রতিবন্ধী ভাতা এবং সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়াসহ র‌্যালি, আলোচনা সভা ও জব ফেয়ার আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), প্রবাসী কল্যাণ ব্যাংক এবং প্রবাসী কল্যাণ সেন্টারের আয়োজনে কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।
কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার।
আলোচনা সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. ইশতিয়াক ইমন, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. অলিউল ইসলাম, বিআরটিএ’র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, জনশক্তি জরিপ কর্মকর্তা মো. ইব্রাহিম মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য প্রবাসী কর্মীর বিশ^বিদ্যালয় পড়ুয়া তিনজন মেধাবী সন্তানের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। অনুষ্ঠানে প্রবাসীর প্রতিবন্ধী সন্তান হিসেবে একজনকে প্রতিবন্ধী ভাতার চেক তুলে দেওয়া হয়।
এছাড়া সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী মো. মাহমুদুল হক পিয়াস ও তাহমিনা বেগমের পরিবারের সদস্যদের হাতে এবং সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
পরে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বেলুন উড়িয়ে জব ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও জব ফেয়ারের ১২টি স্টল ঘুরে দেখেন।
এছাড়া এ উপলক্ষ্যে আয়োজিত র‌্যালিতে অতিথিরা অংশ নেন।
দিবসটি উদযাপন অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও বিদেশ গমনেচ্ছু প্রশিক্ষণার্থী এবং নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com