1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কিশোর গ্যাং-এর দুপক্ষের সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক কটেল বিস্ফোরণ, দোকানপাটে হামলা-ভাংচুর

রেজাউল করিম রেজা 
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে কিশোর গ্যাং এর দুইপক্ষের টানা দেড় ঘন্টা সংঘর্ষ হয়েছে। এ সময় প্রায় ৩০টি ককটেল বিস্ফোরণের ঘটানো হয়। হামলা চালিয়ে ভাঙচুর করা হয় দোকানপাট। শুক্রবার রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মাদারীপুর পৌরসভার বটতলা ও জেলা পরিষদ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে দুইমাস পূর্বে সবুজবাগ ও সদর উপজেলা এলাকার কিশোর গ্যাং-এর দুই গ্রুপের মধ্যে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ হয়। এরই জের ধরে শুক্রবার বিকেলে সবুজবাগ এলাকার ফাহিম জমাদ্দারকে মারধর করে আহত করে জিলান, আরমান, মুবিন ও সাফিনসহ তাদের পক্ষের কিশোররা। পরে রাতে ৮ টার দিকে আহত ফাহিমের পক্ষের কিশোর গ্যাং সদস্য অনিক-সাঈম ও জিলান গ্রুপের মধ্যে ধাওয়া -পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে দেশীয় অস্ত্রশস্ত্র, হাতবোমা নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এ সময় প্রায় ৩০টি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহরে। বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব-৮ এর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, তুচ্ছ ঘটনা নিয়ে কিশোর গ্যাং-এর দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে থানা পুলিশ, সেনাবাহিনী, র‍্যাবের সদস্যরা পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনে।এসময় দু’জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com