1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

কুড়িগ্রামে অর্থ জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী আদম মিয়া গ্রেফতার

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে অর্থ জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোহাম্মদ আদম মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, আদম মিয়া অর্থ জালিয়াতির দায়রা মামলা নং ৫১৪/২২(কুড়িগ্রাম) আদালত কর্তৃক এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ২০ লক্ষ টাকা জরিমানার সাজাপ্রাপ্ত পলাতক আসামী। সে দীর্ঘদিন থেকে পলাতক ছিল অবশেষে মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে পুলিশের বিশেষ সোর্স ব্যবহার করে এএসআই শওকত আলম সিদ্দিকীর সঙ্গীয় ফোর্স তাকে কুড়িগ্রাম পৌরসভার দাদামোড়স্থ জিয়া বাজারের পিছন থেকে গ্রেফতার করে। এরপর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

 

গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ আদম মিয়া (৪৫) পুরাতন শহরের সরদার পাড়া (চামড়াগোলা) গ্রামের মৃত বারে মামুদ মিয়ার ছেলে।

 

এ বিষয়ে এএসআই শওকত আলম সিদ্দিকী নিশ্চিত করে বলেন, পলাতক আসামি আদমকে বিশেষ সোর্সের মাধ্যমে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com