1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

কুড়িগ্রামে আমিরে জামায়াত ত্রয়োদশ নির্বাচনে ১৮ কোটি মানুষের বিজয় চায়

আব্দুল কাদের সিদ্দিকী মেহেদী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে
আমরা জামায়াতের বিজয় চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়।  এটি আমার সোনার বাংলা এই বাংলায় আর কোনো জমিদারকে আমরা মেনে নেব না। বুধবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণে ডা. শফিকুর রহমান এ কথা বলেন।
জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ডা. শফিকুর রহমান বলেন, “আবু সাঈদ, মুগ্ধ এবং হাদির আত্মত্যাগ এ জাতি কোনোদিন ভুলবে না” তিনি আরও স্মরণ করেন ২৪ জুলাইয়ের সেই কালজয়ী ঘটনার কথা, যেখানে ১৪০০ জন শহীদ হয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত কণ্ঠে এক অকুতোভয় মেয়ের উদ্ধৃতি দিয়ে বলেন, “সেই মেয়েটি বলেছিল— পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা।”
বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান কুড়িগ্রাম-৪ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মুস্তাকের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা’ তুলে দেন। উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আগামী নির্বাচনে যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে এক বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে যেখানে কোনো স্বৈরাচারী বা জমিদারতান্ত্রিক শাসনের ঠাঁই হবে না।
জনসভায় কুড়িগ্রাম জেলা জামায়াতের নেতৃবৃন্দসহ ১১-দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় মাঠজুড়ে নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়এবং তার বক্তব্য শুনে জনশ্রতে  কুড়িগ্রাম সরকারি কলেজের মাঠ জনসমুদ্রে কানায় কানায় ভরে উঠে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com