1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু করা হবে: ডা. শফিকুর রহমান

মোঃ রেজাউল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

দেশের সবচেয়ে বঞ্চিত জেলা হিসেবে কুড়িগ্রামকে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের উন্নয়ন কার্যক্রম কুড়িগ্রাম থেকেই শুরু করা হবে। একই সঙ্গে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করার ঘোষণা দেন তিনি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রামে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডাঃ শফিকুর রহমান বলেন, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে কেউ বেকার থাকবে না। যুবক  যুবতী, নারী-পুরুষ– সবার জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে  কৃষি ভিত্তিক শিল্পায়নের  মাধ্যমে একটি বড় ধরনের কৃষি বিপ্লব ঘটানো হবে,যার  সুফল পাবে সাধারণ মানুষ।

তিনি আরো বলেন ” আপনাদের শুধু কৃষক বানিয়ে রাখা হবে না আপনাদের ঘর থেকেই মায়েদের গর্ভে থেকেই আগামী প্রধান মন্ত্রী বের হবে”।  কুড়িগ্রামের তিনটি নদীকে জেলার দুঃখ বর্ষা এলেই এই অঞ্চলের মানুষের দুর্ভোগ চর্মে পৌঁছে।এ সমস্যা নিরসনে স্থায়ী ও কার্যকর উদ্যোগ নেওয়া হবে

জনসভায় তিনি বলেন, “এই বাংলাদেশে আর কোনো জমিদারি ব্যবস্থা মেনে নেওয়া হবে না। এই দেশ হবে জনগণের বাংলাদেশ।”

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। “যে দেশে মায়ের নিরাপত্তা নেই, সে দেশ আমার হতে পারে না। আমরা জাত-ধর্ম নির্বিশেষে সবাইকে সম্মান করব। নারীদের সম্মান করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।”

আরো বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) একাউন্ট নিয়ে সাম্প্রতিক বিতর্কের বিষয়ে, বলেন  চার দিন আগে তার এক্স আইডি হ্যাক করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন পোস্ট দেওয়া হয়েছে।একটি দল এ ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও দাবি করেন, এ ঘটনার মূল অভিযুক্ত ইতোমধ্যে শনাক্ত হয়েছে এবং গ্রেফতারও হয়েছে

শেষে কুড়িগ্রাম চারটি সংসদীয় আসনের দলীয় মনোনীত প্রার্থী গনে হাতে দলীয় প্রতীক  তুলে দেন।

জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com