1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

কুমারখালীতে আন্তঃধর্মীয় সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, আইনের দ্বারস্থ গৃহবধূ

‎মোঃ আব্দুল মান্নান
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে
‎কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর রেলবস্তি এলাকায় এক আন্তঃধর্মীয় সম্পর্ককে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর রেলবস্তির বাসিন্দা শ্যামল দাসের ছেলে জনি দাসের সঙ্গে পার্শ্ববর্তী এক মুসলিম গৃহবধূর দীর্ঘদিনের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, প্রায় আট বছর ধরে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক চলছিল। একপর্যায়ে জনি দাস ইসলাম ধর্ম গ্রহণ করে ওই নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছা প্রকাশ করেন বলে জানা গেছে।
‎পরবর্তীতে ওই গৃহবধূ তার স্বামীকে তালাক দেন এবং জনিকে বিয়ের জন্য প্রস্তুতি নেন। তবে বিয়ের নির্ধারিত তারিখ ঘনিয়ে এলে পরিবারের চাপে জনি বাড়ি থেকে চলে যান বলে অভিযোগ উঠেছে। তার মোবাইল ফোন নম্বরসহ সব ধরনের যোগাযোগ বন্ধ থাকায় বিপাকে পড়েন ওই নারী।
‎বিয়ের দাবিতে এক পর্যায়ে ওই নারী জনির বাড়িতে গিয়ে অবস্থান নেন। কিন্তু জনির পরিবারের সদস্যরা তাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করেন বলে জানা গেছে। বর্তমানে একটি কন্যাসন্তানকে নিয়ে ওই নারী দিশেহারা অবস্থায় রয়েছেন এবং জনিকে ফিরে পাওয়ার আশায় আইনের আশ্রয় নিয়েছেন।
‎এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কিছু বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জনির পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে পরিস্থিতি যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনায় রূপ না নেয়, সে বিষয়ে সচেতন মহল সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন।
‎এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com