1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসনে নৌকার পালে বইছে নতুন হাওয়া

মো:আমিনুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে
কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসনের সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ মাসুদ ০১/০১/২০২৪ ইং সোমবার ১ হাজারেরও বেশি সমর্থক কর্মী নিয়ে,নৌকা মনোনীত প্রার্থী ইউসুফ হারুন এর সাথে যোগ দেন।
নব যোগদানকারী সাবেক ইউপি চেয়ারম্যান  শুরুতেই ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুমিল্লা ৩ (মুরাদনগর) সংসদীয় আসনে যতজন প্রার্থী রয়েছে তার মধ্যে ঈগল প্রতীক মনোনীত স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকারের সমর্থক ও একনিষ্ঠ কর্মী ছিলেন।
সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ মাসুদ ঈগল ছেড়ে নৌকায় যোগদান করাকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মাঝে শুরু হয়েছে জল্পনা কল্পনা।
নৌকার পালে নতুন হাওয়া লাগতে শুরু করেছে,এটা নৌকার গণ-জোয়ারের পূর্বাভাস এমনটাই ভাবছেন মুরাদনগর উপজেলার রাজনীতিবিদরা।
তারাই ধারাবাহিকতায় সোমবার নৌকা প্রতীক মনোনীত প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুন এর নেতৃত্বে নৌকা মার্কার গণ মিছিল করেন।
গণ মিছিলটিতে নব যোগদানকারী মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ মাসুদ ও তার ১ বারেরও বেশি সমর্থক কর্মী,মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং হাজার-হাজার সাধারণ জনগণের অংশগ্রহণে মুরাদনগর উপজেলা সদর থেকে শুরু করে ভুবনগড় গিয়ে গণ মিছিলটি শেষ হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com