1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

কুরুচিপূর্ণ শব্দের ব‍্যবহার ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধের আহ্বান এবি পার্টির

Desk report
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

রাজনৈতিক প্রতিপক্ষকে গালিগালাজ, নোংরা কুরুচিপূর্ণ শব্দের ব‍্যবহার ও উগ্র-হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করার দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। শনিবার দলটির সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এদাবি জানানো হয়।

সম্প্রতি জাগপা মুখপাত্র রাশেদ প্রধান কর্তৃক বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ শব্দের ব‍্যবহার এবং এর প্রেক্ষিতে বিএনপির ক্ষুব্ধ-উত্তেজিত অংশের সহিংস প্রতিক্রিয়ার বিষয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ কখনো কখনো প্রতিপক্ষের বিরুদ্ধে বক্তব‍্য রাখতে গিয়ে ভদ্রতা ও সৌজন্যের সীমা লঙ্ঘন করেন। পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখাতে গিয়ে উভয়পক্ষ শুধু অশ্লীল বাগযুদ্ধেই লিপ্ত হননা মাঝে মাঝে তা সংঘাত সংঘর্ষের সূচনা ঘটায়।

এ জাতীয় ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে মঞ্জু বলেন, সোশ‍্যাল মিডিয়াতে সরকার দলীয় ও বিরোধী দলীয় নেতাদের বিরুদ্ধে পরস্পর মিথ্যা গুজব, বাজে কার্টুন, ফটোকার্ড এবং এআই জেনারেটেড নোংরা সংবাদ ছড়ানোর একটা অনৈতিক, বিষাক্ত প্রতিযোগিতা চলছে। এই অশালীন , অশুভ তৎপরতা থেকে নেতৃবৃন্দের সন্তান ও পরিবারের সদস্যরাও রেহাই পাচ্ছেনা।

প্রধানমন্ত্রী সম্পর্কে সম্প্রতি রাশেদ প্রধানের অসৌজন্যমূলক বক্তব্য প্রদান ও দুঃখ প্রকাশ প্রসঙ্গে এবি পার্টি চেয়ারম্যান বলেন, জাতীয় নেতৃবৃন্দের উচিত ভাষা এবং উত্তেজনার ভারসাম‍্য রক্ষা করা। তার শিষ্টাচার বহির্ভূত মন্তব্যকে কেন্দ্র করে সরকার দলীয় নেতাকর্মীদের মব সৃষ্টি করা, তার বাসভবনের সামনে জড়ো হয়ে ভয়ভীতি প্রদর্শন করা, হামলার চেষ্টা চালানো এবং তার ব্যক্তিগত সহকারীকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, এ ঘটনার ধারাবাহিকতায় জাগপার পঞ্চগড় জেলা কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এটি উগ্র প্রতিক্রিয়াশীলতা এবং ভিন্নমত দমনে বিপজ্জনক প্রবণতার বহিঃপ্রকাশ।

বিবৃতিতে তিনি অবিলম্বে এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অরাজনৈতিক ভাষা চর্চা ও সহিংস প্রতিক্রিয়াশীল তৎপরতা থেকে সকল পক্ষকে বিরত থাকার জন‍্যও তিনি অনুরোধ করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com