1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

কুশুম্বা ফিলিং স্টেশনে হয়রানি, কাঙ্ক্ষিত তেল না পেয়ে হতাশ মান্দার কৃষকরা

মোঃ সোহানুর রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

নওগাঁর মান্দা উপজেলায় কুশুম্বা ফিলিং স্টেশনে তেল নিতে এসে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ কৃষকরা। বিশেষ করে সেচ মৌসুমে ডিজেল সংকটের কারণে কাঙ্ক্ষিত তেল না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা।

স্থানীয় কৃষকদের অভিযোগ, ফিলিং স্টেশনটিতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় প্রয়োজনীয় পরিমাণ তেল পাওয়া যায় না। আবার কেউ কেউ অভিযোগ করেন, নির্দিষ্ট কিছু ব্যক্তির মাধ্যমে অতিরিক্ত দামে গোপনে তেল বিক্রি করা হচ্ছে, ফলে সাধারণ কৃষকরা বঞ্চিত হচ্ছেন।

এক কৃষক বলেন, “সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও ২০০শত টাকার তেল দিতে চাইলেও ১০০ শত টাকার তেল দিচ্ছে। অন্য দিকে মটরসাইকে ৫০০ টাকার তেল দিচ্ছে , অথচ আমার জমিতে সেচ দিতে আরও তেল দরকার। এভাবে চললে ফসল নষ্ট হয়ে যাবে।”

আরেক কৃষক জানান, “আমাদের মতো ছোট কৃষকদের কথা কেউ ভাবে না। তেল না পেলে জমিতে সেচ দেওয়া সম্ভব না, এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।”

স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী সিন্ডিকেটের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা প্রশাসনের নজরদারি বাড়ানো এবং সুষ্ঠু তেল বিতরণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

কৃষকদের দাবি, দ্রুত এই অনিয়ম বন্ধ করে স্বচ্ছভাবে তেল সরবরাহ নিশ্চিত করা না হলে চলতি মৌসুমে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com