কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
জনসভায় কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনের এমপি পদপ্রার্থীরা উপস্থিত থেকে বক্তব্য দেন। এ সময় জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দও মঞ্চে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিফাত উল্লাহ। এছাড়াও ১০ দলীয় জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জনসভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার বিষয়গুলো তুলে ধরেন। তারা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান এবং আগামী নির্বাচনে জনগণের সমর্থন কামনা করেন।
বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে স্টেডিয়াম এলাকা জনসমুদ্রে পরিণত হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে জনসভাটি সম্পন্ন হয়।