1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দুর্যোগ মোকাবিলায় তারুণ্যের দীপ্ত শপথ: কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ভাঙ্গুড়ায় তাঁতী দলের কমিটি অনুমোদন ​কলারোয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে ইউপি সদস্যকে অর্থদণ্ড ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন নালিতাবাড়ীতে দেশ বুলেটিন সংবাদ কর্মী হাফিজুর রহমান মদক ব্যবসা প্রতিবাদ করাই আছাদুজ্জামান আপেল ও তাঁর গ্রুপ এর হাতে গুরুতর আহত,

কুষ্টিয়া আচরণবিধি লঙ্ঘন: ভাইসহ হানিফকে শোকজ

উজ্জ্বল মাহমুদ
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের নৌকার প্রার্থী মাহবুব-উল আলম হানিফ ও তার ভাই সদর উপজেলা চেয়ারম্যান  আতাউর  রহমান আতাকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
রোববার বিকালে ওই আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান মুহাম্মদ মাযহারুল ইসলামের স্বাক্ষরে দুই ভাইকে নোটিস পাঠানো হয়েছে বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম।
নোটিসে আগামী মঙ্গলবার বেলা ১১টায় অনুসন্ধান কমিটি প্রধানের কার্যালয়ে হাজির হয়ে এ দুজনের বিরুদ্ধে আনা অভিযোগের লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
নোটিস পাওয়া মাহবুব-উল আলম হানিফ এবার কুষ্টিয়া-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। এ ছাড়া তিনি দলটির যুগ্ম সাধারণ সম্পাদক। তার চাচাতো ভাই আতাউর রহমান আতা কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আলাদাভাবে দুই ভাইয়ের বিরুদ্ধে আনা অভিন্ন অভিযোগে উল্লেখ করা হয়েছে- কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে কুষ্টিয়া সদর উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষকদের আয়োজনে সাতদিনের প্রশিক্ষণের শেষ দিনে প্রতিটি বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের নির্বাচনি জনসভা করার জন্য বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে দুজনের বিরুদ্ধে। যা নির্বাচনি আচরণবিধি ভঙ্গের শামিল।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com