1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন নালিতাবাড়ীতে দেশ বুলেটিন সংবাদ কর্মী হাফিজুর রহমান মদক ব্যবসা প্রতিবাদ করাই আছাদুজ্জামান আপেল ও তাঁর গ্রুপ এর হাতে গুরুতর আহত, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ময়মনসিংহে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামুলক মহড়া ফরিদপুরে তুচ্ছ ঘটনায় জুয়েল হত্যা, রাজধানী থেকে তিনজনকে গ্রেপ্তার করলো র‌্যাব

কুষ্টিয়া কুমারখালীতে গুলিবিদ্ধ  নৌকার সমর্থকের মৃত্যু

উজ্জ্বল মাহমুদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ জিয়ার হোসেন (৪৫) মারা গেছেন। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের ছোট ভাই ইয়ারুল ইসলাম মৃত্যুর বিষয়টি নাগরিক ভাবনা পত্রিকাকে নিশ্চিত করেছেন।
হামলায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন নিহতের আরেকভাই আলতাফ হোসেন। তাঁরা উপজেলার কয়া ইউনিয়নের বের কালোয়া গ্রামের কেঁদো শেখের ছেলে।
এ ঘটনায় এলাকায় আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নৌকার সমর্থকেরা ট্রাক প্রতীকের সমর্থকদের বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনা সূত্রে জানা গেছে, বের কালোয়া গ্রামের সাবেক মেম্বর আব্দুল খালেকের সঙ্গে কেঁদো শেখের ছেলেদের প্রায় ১০ থেকে ১৫ বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। পদ্মা নদীতে মাছ ধরা, যেকোনো নির্বাচনসহ বিভিন্ন অজুহাতে প্রায় দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকালে বের কালোয়ারা মোড়ে দুপক্ষ আগ্নেয়াস্ত্রসহ সংঘর্ষে জড়ায়।
এতে দুই ভাই গুলিবিদ্ধ হয়ে কুষ্টিয়া  জেনারেল হাসপাতালে  চিকিৎসা ধীন ছিল।
পরে  জিয়া নামে একজনের অবস্থা অবনতি ঘটলে তাকে  ঢাকা পঙ্গু হাসপাতালে  রিফার্ট করেন সেখানে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, ‘মৃত্যুর খবর শুনেছি। হামলার ঘটনায় ১৪ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযানে অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com